ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে শীতার্ত মানুষরা জানান, কনকনে শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। তারা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা আরও বাড়লে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম জোরদার করা হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

চরভদ্রাসনে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :