ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে পূর্ব শত্রুতার জেরে একজনকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত ওমর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাস্তার পাশে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তি অপর ব্যক্তির ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরা পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :