ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়

সাগর চক্রবত্তীঃ

ফরিদপুরের মধুখালীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের আয়োজনে – ১ ডিসেম্বর ২০২৫খ্রি. সোমবার রাত ৮টায় তাঁর নিজ বাড়ীতে এ আয়োাজন করেন।

উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মফিজুর রহমান মুবিন।

সভায় মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, মো.নুরইসলাম ও মোঃ দিদারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।

” তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে থেকে তাঁর কাছাকাছি থেকে দেখেছি- তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক, দূরদর্শী ও মানবিক নেতা। দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান প্রজন্মের পর প্র্রজন্ম স্মরণ করবে। গণমাধ্যম কর্মিদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারো দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরিয়ে দেন।”

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচনে আলোচনায় তরুণ নেতৃত্ব মিজান

error: Content is protected !!

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
সাগর চক্রবত্তী, বিশেষ প্রতিনিধিঃ :