ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ, ডিসির কাছে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর আবেদন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

আবেদনকারী মাহফুজুর রহমান বর্ষণ উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

লিখিত আবেদনে মাহফুজুর রহমান বর্ষণ উল্লেখ করেন, থানার নিকটে ব্যাবসা প্রতিষ্ঠানের কারণে বর্তমান ওসি মোতালেব হোসেন এর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের গত জানুয়ারি মাসের ১ তারিখে ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ।

আবেদনে বর্ষণ বলেন, বর্তমানে তার ব্যাবসা পরিচালনা ও বাড়ির বাইরে চলাফেরা অনিরাপদ হয়ে পড়েছে। তিনি ওসির বদলি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের চেষ্টা করছেন এবং এলাকাবাসী বিষয়টি জানেন। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায় হওয়ায় এটি রাজনের চক্রান্ত হতে পারে বলে তিনি দাবি করেন। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান।

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ, ডিসির কাছে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর আবেদন

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :