ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লাল বড়িতে সয়লাব নরসিংদী জেলা, বাড়ছে চুরি-ছিনতাই!

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ইয়াবার বিস্তার। জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় সহজলভ্য হয়ে উঠেছে এই মাদকদ্রব্য। এর প্রভাব পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও—বাড়ছে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড। গ্রামে আশঙ্কাজনকভাবে বাড়ছে চুরি, শহরেও চুরি-ছিনতাই দুইটাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে আঁধারে মসজিদ, বাসা-বাড়ি ও দোকানে চুরির ঘটনা বেড়ে গেছে। শহরে চোরেরা এসির তামার পাইপ খুলে নিয়ে যাচ্ছে। দোকানেও করছে দুর্ধর্ষ চুরি। বিশেষ করে শহরের অলিগলি, বাজার এলাকা ও নির্জন সড়কগুলোতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

অনেকেই বলছেন, ইয়াবাসক্ত তরুণদের একটি অংশ এসব অপরাধে জড়িয়ে পড়ছে। সহজলভ্য কিন্তু ব্যয়বহুল এই নেশায় আসক্ত হচ্ছে তরুণ সমাজ। একবার এতে আসক্ত হলে চিকিৎসা ছাড়া বের হওয়া কঠিন। কিন্তু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকেই এই চিকিৎসা নিতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, “আগে মাঝেমধ্যে চুরি হতো, এখন প্রায়ই শুনছি কোথাও না কোথাও চুরি বা ছিনতাই হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিয়মিত অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করা হচ্ছে। তবে স্থানীয়দের মতে, অভিযান থাকলেও মাদকের মূল সরবরাহ বন্ধ না হওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর একটি অংশ অধিক মাদক উদ্ধার করে কম মাদক দিয়ে চালান দিচ্ছে আসামিদের। বাকি মাদক আবার বিক্রি করে দিচ্ছে অন্য কোনো ব্যবসায়ীর কাছে। এই ধরনের চোর-পুলিশ খেলায় “যেই লাউ সেই কদু” অবস্থা তৈরি হয়েছে। আবার সরকারদলীয় রাজনৈতিক প্রভাবশালী নেতারা ইয়াবা ব্যবসায়ীদের সেল্টার দিচ্ছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।

সচেতন মহল মনে করছে, শুধু অভিযান নয়, সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বাড়ানো জরুরি। অভিভাবকদেরও সন্তানদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

লাল বড়িতে সয়লাব নরসিংদী জেলা, বাড়ছে চুরি-ছিনতাই!

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :