দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৯৩
বার পঠিত
পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনঃ আলোচনায় এক ঝাঁক সম্ভাব্য প্রার্থীর নাম
প্রদীপ্ত চক্রবর্তীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তির নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছে। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে পছন্দের সব প্রার্থীর নাম প্রচার করছেন কর্মী সমর্থকরা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে কয়েকজন বিএনপি নেতার নাম। তারা হলেন : পটিয়া উপজেলা বিএনপি 'র প্রাক্তন সদস্য সচিব জনাব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, কুসুমপুরা ইউপির সাবেক চেয়ারম্যান নেছার আহমদ , দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি, জিরি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী সদস্য, হাবিলাসদ্বীপ ইউপির তরুণ জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম । এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণা হলে নতুন করে অনেকের নাম আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন পটিয়ার রাজনৈতিক বোদ্ধারা ।
প্রদীপ্ত চক্রবর্তীঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তির নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচিত হচ্ছে।
ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে পছন্দের সব প্রার্থীর নাম প্রচার করছেন কর্মী সমর্থকরা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে কয়েকজন বিএনপি নেতার নাম।
তারা হলেন : পটিয়া উপজেলা বিএনপি ‘র প্রাক্তন সদস্য সচিব জনাব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, কুসুমপুরা ইউপির সাবেক চেয়ারম্যান নেছার আহমদ , দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি, জিরি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী সদস্য, হাবিলাসদ্বীপ ইউপির তরুণ জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম ।
এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণা হলে নতুন করে অনেকের নাম আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন পটিয়ার রাজনৈতিক বোদ্ধারা ।