দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার
মোঃ আলম মৃধা: নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ মার্চ (রবিবার) পৃথক পৃথক অভিযানে ২৬ মামলার আসামি কুখ্যাত ডাকাত মোঃ সাইফুল ইসলাম ও তার সহযোগী শরীফ হোসেন সুমনকে আটক করা হয়। আসামিরা হলেন—পলাশ উপজেলার জয়নগর এলাকার ডাঙ্গা বাজারের পাশে খলিলুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম এবং নরসিংদী সদর উপজেলার মাধবদী কান্দাপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে শরীফ হোসেন সুমন। পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত মোঃ সাইফুল ইসলাম ও সহযোগী ডাকাত শরীফ হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়। আরও জানা যায়, গত ১৭ মার্চ রাতে চৈতন্যা সেভেন স্টার ফিড মিলের বৈদ্যুতিক তার ডাকাতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শিবপুর মডেল থানা মামলা নং-৪/২০২৬ ইং। এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, তাদেরকে ডাকাতি মামলায় মালামালসহ আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আলম মৃধা:
নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ মার্চ (রবিবার) পৃথক পৃথক অভিযানে ২৬ মামলার আসামি কুখ্যাত ডাকাত মোঃ সাইফুল ইসলাম ও তার সহযোগী শরীফ হোসেন সুমনকে আটক করা হয়।
আসামিরা হলেন—পলাশ উপজেলার জয়নগর এলাকার ডাঙ্গা বাজারের পাশে খলিলুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম এবং নরসিংদী সদর উপজেলার মাধবদী কান্দাপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে শরীফ হোসেন সুমন।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত মোঃ সাইফুল ইসলাম ও সহযোগী ডাকাত শরীফ হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়।
আরও জানা যায়, গত ১৭ মার্চ রাতে চৈতন্যা সেভেন স্টার ফিড মিলের বৈদ্যুতিক তার ডাকাতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শিবপুর মডেল থানা মামলা নং-৪/২০২৬ ইং।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, তাদেরকে ডাকাতি মামলায় মালামালসহ আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।