ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

মোঃ সাইফুল ইসলাম:

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে আহত সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন ও মো. আমজাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হন। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন।

একপর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :