ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন

মোহাম্মদ আবু নাছেরঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার মুহতামিম ও প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বাদ জোহর সেনবাগ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মিফতাউল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলার বিভিন্ন হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন মোঃ শাহাদাত হোসেন। তিনি উপস্থিত মাদ্রাসা প্রতিনিধিদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় লায়ন শাহাদাত হোসেন বলেন, সমাজের আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধ রক্ষা ও সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাশে দাঁড়ানো এবং আনন্দের উৎসব ঈদের সময় সামান্য উপহার প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সেনবাগের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলেম সমাজের কল্যাণে তার এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :