ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ছবি প্রতীকী।

মোঃ হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রাম সংলগ্ন রেললাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় খৈয়ার ইউনুস সেক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাশাগাড়ী এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন খৈয়ার ইউনুস সেক। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, উক্ত রেললাইন সংলগ্ন এলাকায় কোনো পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী বা সতর্ক সংকেত নেই। সুরক্ষা ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ও গবাদি পশু প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকে। অনতিবিলম্বে সেখানে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার কাজ শুরু করেছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

নগরকান্দায় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :