দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২২০
বার পঠিত
গোমস্তাপুরে হাম রুবেলা এডভোকেসী সভা
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, ডাঃ মো. আব্দুল আলিম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ হাবিবা সুলতানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ জানান, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ২১ কর্ম দিবসে কমিউনিটি পর্যায়ে ২৭ হাজার ৪৭৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জন শিশু সহ সর্বমোট ৩৫ হাজার ৩২০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর ভ্যাকসিন দেওয়া হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন ।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, ডাঃ মো. আব্দুল আলিম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ হাবিবা সুলতানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ জানান, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ২১ কর্ম দিবসে কমিউনিটি পর্যায়ে ২৭ হাজার ৪৭৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জন শিশু সহ সর্বমোট ৩৫ হাজার ৩২০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর ভ্যাকসিন দেওয়া হবে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন ।