ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সুমন আলীঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার সুলতানা রাজিয়া,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুল, মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক মোবারক আলী, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, নাচোল পৌর বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় মাদকের বিস্তার রোধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে কঠোর মনিটরিংয়ের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।”

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন; বাজুস

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :