ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বৈষম্যের অভিযোগে ১৬ নেতাকর্মীর বিদায়

মাদারীপুরে এনসিপির ছাত্র সংগঠনে গণপদত্যাগ

সোহাগ কাজী:

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় গঠিত জাতীয় ছাত্র শক্তি (এনসিপি-র অঙ্গসংগঠন) বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। কেন্দ্রীয় কমিটির ঘোষিত জেলা কমিটিতে ‘বৈষম্য’ ও ‘অসাংগঠনিক’ প্রক্রিয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জেলা মুখ্য সংগঠকসহ ১৬ জন নেতাকর্মী।

গত ৩০ জানুয়ারি জাতীয় ছাত্র শক্তির মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্র শক্তি। অভিযোগ উঠেছে, এই কমিটিতে জেলার ৫টি থানার প্রতিফলন ঘটেনি। শুধুমাত্র মাদারীপুর সদর থানার গুটিকয়েক ছাত্রকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির নিয়ম অনুযায়ী প্রতিটি থানা থেকে প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে দাবি।

জেলা কমিটির মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধা রায়ান হাওলাদার গণমাধ্যমকে জানান—

“সংগঠনের ভেতরেই যখন সত্যের অভাব থাকে, তখন সেখানে থেকে রাজনীতি করা মানে ছাত্র সমাজ ও দেশের মানুষের সাথে বেইমানি করা। ৫টি থানা থেকে ন্যূনতম ৫ জন নেতার নামও এই কমিটিতে রাখা হয়নি। এমনকি যাকে আহ্বায়ক করা হয়েছে, তিনি ছাত্রও নন।”

তিনি আরও অভিযোগ করেন যে, এনসিপি মাদারীপুর জেলায় স্থানীয় নেতাকর্মীদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই একের পর এক কমিটি ঘোষণা করছে, যার ফলে দলের ভেতর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

পদত্যাগকারী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুর দেশের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত জেলা। এখানে ১৭ জন শহীদ ও দুই শতাধিক আহত যোদ্ধা রয়েছেন। কিন্তু কেন্দ্রীয় ছাত্র শক্তি কমিটি দেওয়ার ক্ষেত্রে এই ত্যাগী যোদ্ধাদের মূল্যায়ন না করে মাদারীপুরের সাথে বিমাতাসুলভ আচরণ ও বৈষম্য করছে।

এই কমিটি প্রত্যাখ্যান করে মুখ্য সংগঠক রায়হান হাওলাদারসহ জেলার মোট ১৬ জন নেতাকর্মী একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এই গণপদত্যাগের ফলে জেলায় জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

শালিখায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মাদ্রাসা সুপারের ৫৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিল চক্র

error: Content is protected !!

বৈষম্যের অভিযোগে ১৬ নেতাকর্মীর বিদায়

মাদারীপুরে এনসিপির ছাত্র সংগঠনে গণপদত্যাগ

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :