এস. এম সালমান হৃদয়:
বগুড়া সদর উপজেলা ৪নং এরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বানদীঘি বন্দরে বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক জনাব তারেক রহমানের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বগুড়া জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাব্বির হুসাইন বাবলু।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও এরুলিয়া ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম রাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবু, রুহুল আমিন, যুব নেতা হাবিব, বগুড়া সদর উপজেলা জাসাস সদস্য রবিউল ইসলাম, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু নুর ওয়ালেদ, ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম সম্পাদক সম্পাদুল ইসলাম শাহিন, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, এরুলিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও দলের সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 
















