মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কাচিঘাটা রেঞ্জ এলাকায় বন বিভাগের গাছ চুরি করে বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ। গাজীপুর জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে কাচিঘাটা রেঞ্জের সদর বিট ও খলিশাজানি বিটের কর্মকর্তারা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫টি গাছ জব্দ করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার মোঃ মোবারক, মোঃ কবির ও সেলিম মিয়া বন বিভাগের আওতাধীন এলাকা থেকে গাছ চুরি করে কেটে বিক্রি করেন। চুরি করা গাছগুলো স্থানীয় শহিদ স’মিলে বিক্রি করা হচ্ছিল বলে জানায় বন বিভাগ।
খলিশাজানি বিট কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা এবং কাচিঘাটা সদর রেঞ্জের বিট অফিসার মোঃ সোলাইমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, বন উজাড় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গাছ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগের এই অভিযানে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 
















