ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারীসহ চারজন গুরুতর আহত

জমি জমা বিরোধের জেরে বগুড়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা

ছবি-প্রতীকী।

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়ায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে একটি বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে চালানো এ হামলায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর মধ্যপাড়া গ্রামে।

আহতরা হলেন- ১) মোঃ সম্পদ (২৬), পিতা: সিফাত উল্লাহ; ২) আনিছা বেগম (৫২), স্বামী: রুস্তম আলী;
৩) রুস্তম আলী (৬০), পিতা: মৃত অছিম উদ্দিন; ৪) শিরিন বেগম (২২), স্বামী: মোঃ সম্পদ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার একটি পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করে। এ সময় তারা ভুক্তভোগীদের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।

মামলার এজাহার সূত্রে অভিযুক্তরা হলেন- ১) মোঃ রানা পাইকার (৩৫), ২) মোঃ সাজু পাইকার (৪৫),
৩) মোঃ সেতু পাইকার (৩৪) — (তিনজনই মোঃ রফিকুল পাইকারের পুত্র); ৪) মোঃ রাজু পাইকার (৪০) পিতা মৃত বাদশা পাইকার; ৫) মোঃ নূরন্নবী পাইকার (৩৫); ৬) মামুন পাইকার পিতা: মোঃ আজাহার পাইকার;
৭) মোঃ সিয়াম পাইকার (৪০), পিতা: মোঃ আইনুল পাইকার; ৮) মোঃ সাদিক পাইকার (৩০), পিতা: মোঃ নুর ইসলাম। এছাড়াও ঘটনায় আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলায় মোঃ সম্পদ ও আনিছা বেগম গুরুতর আহত হন। শিরিন বেগমের পায়ে গুরুতর জখম হয় এবং রুস্তম আলীও মারাত্মকভাবে আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

শালিখায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মাদ্রাসা সুপারের ৫৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিল চক্র

error: Content is protected !!

নারীসহ চারজন গুরুতর আহত

জমি জমা বিরোধের জেরে বগুড়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :