নুরুল ইসলাম:
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসেন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। কেউ প্রমাণ দিতে পারবে না জামায়াতের কোন নেতাকর্মী দ্বারা ভিন্ন ধর্মের কোন মানুষের অধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, একটি দল মামলা বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এমন কোন অন্যায় কাজ নেই যা তারা করে না। এগুলো জাতির সামনে উন্মুক্ত। জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজ টেন্ডারবাজদের দূর করা হবে।
রবিবার (০১ জানুয়ারি) বিকেল ৫ টায় সদরপুর সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সদরপুর উপজেলা শাখার আয়োজনে ১০ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এর আগে, সদরপুর শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি সদরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর বাজার ঘুরে সোনালী ব্যাংক চত্বরে শেষ হয়।
সদরপুর উপজেলা শাখার আমীর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় তিনি আরও বলেন, বিএনপি মন্ত্রীসভায় আমাদের দু’জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে নি।
এ সময় নির্বাচনী পথসভায় জামায়াতের সদরপুর শাখার সেক্রেটারী শাহ্ আলম, আবুবকর সিদ্দিক, ফরিদুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, এনসিপি ফরিদপুরের সদস্য সচিব সাইদ খান, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াত ও জোটের অন্যান্য দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
















