ঢাকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

জসীমউদ্দীন ইতিঃ

বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় কর্মবিরতির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে অনেক কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শুয়ে পড়ে প্রতীকী কর্মসূচি পালন করেন।

কর্মচারীরা জানান, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক নতুন পে স্কেল নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানান তারা।

এছাড়াও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে দাবি উপেক্ষা করলে আত্মহত্যার পথ বেছে নিবে এমন চরম পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :