ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে নিরাপদ ইফতার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ

মানিক কুমার দাস:

পবিত্র মাহে রমজানে নিরাপদ ইফতার প্রস্তুতি ও বিক্রয়ের লক্ষ্যে ইফতার বিক্রেতা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে ফরিদপুর শহরের ইমাম উদ্দিন চত্বরে অবস্থিত এ্যাবলুম ক্যাফেটেরিয়া বারবিকিউ শাখায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রেস্তোরাঁ মালিক সমিতি ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ফরিদপুর শহরের ৩০টি রেস্তোরাঁর মালিক ও খাদ্য প্রস্তুতকারীরা এতে অংশ নেন।

প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুরের কর্মকর্তা আজমুল ফুয়াদ। এ সময় জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ফরিদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে খাদ্য নিরাপদ রাখার বিভিন্ন প্রক্রিয়া ও উপায় তুলে ধরা হয়। এতে রেস্তোরাঁ কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থালা-বাসন ব্যবহার, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, সঠিক তাপে খাবার ভালোভাবে সিদ্ধ করা এবং প্রয়োজন হলে রান্না করা খাবার ৫ ডিগ্রির নিচে তাপমাত্রায় সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া নিরাপদ উৎসের পানি সংগ্রহ করে ফুটিয়ে বিশুদ্ধকরণ, গামলায় জমা পানি ব্যবহার না করে প্রবাহমান নিরাপদ পানি দিয়ে বাসন ধোয়া এবং রান্নার আগে ফলমূল ও শাক-সবজি ভালোভাবে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। ক্ষতিকর কোলেস্টেরল, স্ট্রোক ও হৃদরোগ এড়াতে একবার ভাজা তেল পুনরায় ভাজার কাজে ব্যবহার না করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশন, বাসি বা পচা খাদ্যপণ্য ব্যবহার, শিল্পে ব্যবহৃত রং বা কাপড়ের রং ব্যবহার এবং খাবার পরিবেশনে খবরের কাগজ বা কালিযুক্ত কাগজের মোড়ক ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে জড়িত কর্মীদের গ্লাভস, এপ্রোন, মাস্ক ও হেড কভার পরিধান করার বিষয়েও প্রশিক্ষণে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালা শেষে ফরিদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচনে আলোচনায় তরুণ নেতৃত্ব মিজান

error: Content is protected !!

ফরিদপুরে নিরাপদ ইফতার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :