ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

-রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ শনিবার সকালে পাংশার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামে ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের ফরম পূরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ী গ্রামে শনিবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পের ফ্যামিলী কার্ডের তথ্য সংগহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টার দিকে হাবাসপুর ইউপির চর ঝিকড়ী প্রামানিক পাড়ার বকুল বিডিআরের বাড়ীতে নিজ হাতে ২জন নারীর তথ্য সংগ্রহের ফরম পূরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাহিনুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রামানিক, হাবাসপুর
ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পের ফ্যামিলী কার্ডের আওতায় রয়েছে হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ড। ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ী গ্রামের প্রায় দেড় হাজার নারী ফ্যামিলী কার্ডের সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের জন্য চর ঝিকড়ী গ্রামে ২জন করে ১শ’ জনের ৫০টি গ্রুপ তথ্য সংগ্রহের কাজ করছেন। তারা বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করছেন। ঢাকা থেকে আগত ৩ সদস্যের একটি টিম তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করছেন। ৩দিন তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলী কার্ডের ফরম পূরণের কার্যক্রম চলবে বলে জানান হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :