ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-৪ আসনে বাবুলের বিজয়ে অসহায় পরিবারের পাশে স্পেন প্রবাসী

নুরুল ইসলামঃ

শহিদুল ইসলাম খান বাবুল-এর নির্বাচনী বিজয়ের আনন্দ জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে অসহায় পরিবারের মাঝে একটি অটো-রিক্সা দান করেছেন তার একনিষ্ঠ কর্মী ও স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক।

জানা যায়, ইউনুচ আলী প্রামানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্পেন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামে। বর্তমানে তিনি স্পেনে অবস্থান করায় তার পক্ষে গত শনিবার বাদ মাগরিব উপজেলা পার্টি অফিসের সামনের চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় আব্দুস ছাত্তার খানের হাতে নতুন অটো-রিক্সার চাবি তুলে দেওয়া হয়।

উপজেলা সদর ইউনিয়নের সুপারী বাগান গ্রামের মৃত আঃ মজিদ খানের ছেলে আব্দুস ছাত্তার খান (৫৫) দীর্ঘদিন ধরে একটি অটো-রিক্সা চালিয়ে ছয় সদস্যের পরিবার চালাতেন। সম্প্রতি তার একমাত্র উপার্জনের মাধ্যম রিক্সাটি উপজেলা সদর বাজার থেকে চুরি হয়ে যায়। এতে পরিবারটি চরম দুর্দশায় পড়ে।

নির্বাচনী প্রচারণার সময় ছাত্তার খানের আর্তনাদ শুনে ইউনুচ আলী প্রামানিক তাকে প্রতিশ্রুতি দেন—তার প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুল এমপি নির্বাচিত হলে তিনি নিজ খরচে একটি নতুন রিক্সা দেবেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। প্রতিশ্রুতি অনুযায়ী ইউনুচ আলী প্রামানিক প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নতুন অটো-রিক্সা প্রস্তুত করে অসহায় পরিবারের কাছে পাঠিয়ে দেন।

রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস বাদশা, আঃ কাদের খান, কামরুল হাসান, গোলাম মোস্তফা মোল্যা (সাবেক ভিপি), আকতারুজ্জামান, মামুন, খালিদসহ প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামানিক, নাজমূল প্রামানিক ও সেন্টু প্রামানিক উপস্থিত ছিলেন।

রিক্সা পেয়ে আব্দুস ছাত্তার খান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ইউনুচ আলী প্রামানিকের দয়ায় আমার প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ মা-সহ ছয় সদস্যের পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।

এলাকাবাসী জানান, ইউনুচ আলী প্রামানিক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ক্রীড়া ও সামাজিক সংগঠনে সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে পদ্মা নদী পাড়ের চরাঞ্চলের যাতায়াত সুবিধা উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিএনপি নেতা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

ফরিদপুর-৪ আসনে বাবুলের বিজয়ে অসহায় পরিবারের পাশে স্পেন প্রবাসী

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :