দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১০৪
বার পঠিত
নানা আয়োজনে পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হাসান মামুনঃ নানান আয়োজনে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা...
হাসান মামুনঃ
নানান আয়োজনে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা যুবদলসহ সংগঠনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।