ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন বাবুঃ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার দক্ষিণরেল গেট সংলঘ্ন পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে কয়েক শত মোটরসাইকেলের বহরসহ বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক মাে: জানবার আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হােসেন বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি দলীয় নেতৃবৃন্দ। তা না হলে পরবর্তীতে নিষিদ্ধ দলের নৈরাজ্যকর কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের এমনকর্মকান্ডের বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে মোটর সাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫শতাদিক নেতা-কর্মী অংশ নেয়। এসময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

error: Content is protected !!

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :