ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গংগাচড়ায় ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন

নাঈমুল ইসলামঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী পাল্লার হাট বাজারের হলি কেয়ার একাডেমি স্কুলে ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বর্ণিল আয়োজনে মূল্যায়ন পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে এই মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. জীবন আহমেদ, সভাপতি হাফেজ মো. হারুন আর রশীদ এবং অর্থ সম্পাদক মো. আহসান হাবীব।

​পরীক্ষা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনই শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল ভিত্তি।

​প্রতিষ্ঠাতা পরিচালক মো. জীবন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো—একটি মানবিক, শিক্ষিত, নৈতিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। যেখানে অসহায় মানুষ সহযোগিতা পাবে, তরুণ সমাজ দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো মহৎ কাজগুলোতেও যুবসমাজ এগিয়ে আসবে। পড়াশোনা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একজন ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও আমাদের এই ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​সভাপতি হাফেজ মো. হারুন আর রশীদ ও অর্থ সম্পাদক মো. আহসান হাবীবও তাদের বক্তব্যে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

error: Content is protected !!

গংগাচড়ায় ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
নাঈমুল ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :