ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রনি আহমেদ রাজুঃ

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আবু তাহের সবুজের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসান, মাগুরা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ নবীর হোসেন, মাগুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ টিপু সুলতান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ঈমন মোল্লা এবং পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাছিম বিল্লাহ।

এ সময় জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু তাহের সবুজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কিছু সদস্য বিভিন্নভাবে দেশবিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :