ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে গণেশ পাগলের মহোৎসব অনুষ্ঠিত, সাধু-ভক্তদের ঢল

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাবের উদ্যোগে গণেশ পাগলের মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই মহোৎসব।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ২৪টি দল অংশগ্রহণ করে। এসব দলে প্রায় ২ হাজার সাধু অংশ নেন। মহোৎসবকে ঘিরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাবের সভাপতি ইতালি প্রবাসী সুমন বলের সার্বিক সহযোগিতায় এ মহোৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ মৃধা। ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন জটাধর গসাই।

ক্লাবের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, “এটি কদম বাড়ীর মেলা হিসেবেই পরিচিত। গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে এই আয়োজন হয়ে আসছে।” তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে আগত সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। গরমের কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সেবা দিতে ভ্রাম্যমাণ মেডিকেল টিমও রাখা হয়।

সভাপতি সুমন বল বলেন, “ধর্মীয় আয়োজনের পাশাপাশি এলাকার অসহায় মানুষের সহায়তায় প্রবাসীদের নিয়ে বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাব নিয়মিত কাজ করে যাচ্ছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে গণেশ পাগলের মহোৎসব অনুষ্ঠিত, সাধু-ভক্তদের ঢল

error: Content is protected !!

মুকসুদপুরে গণেশ পাগলের মহোৎসব অনুষ্ঠিত, সাধু-ভক্তদের ঢল

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :