দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দিতে বিএনপি ও যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
গোলাম মোর্তবা সিকদার রিজুঃ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান শিমুল, উপজেলা যুবনেতা মো. কুতুব উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, রুবেল মাহমুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাবেক আওয়ামী সরকারের গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গ তুলে ধরেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সাবেক সরকারের সমালোচনা করেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তবা সিকদার রিজুঃ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান শিমুল, উপজেলা যুবনেতা মো. কুতুব উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, রুবেল মাহমুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাবেক আওয়ামী সরকারের গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গ তুলে ধরেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সাবেক সরকারের সমালোচনা করেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।