গোলাম মোর্তবা সিকদার রিজুঃ

 

‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

‎সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান শিমুল, উপজেলা যুবনেতা মো. কুতুব উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, রুবেল মাহমুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

‎বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাবেক আওয়ামী সরকারের গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গ তুলে ধরেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সাবেক সরকারের সমালোচনা করেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।

 

‎সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।