ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

আব্দুস সালাম তালুকদারঃ

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রাজশাহী সমন্বিত জেলা কার্যলায় দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুঃ সারওয়ার জাহান সুমন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

error: Content is protected !!

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :