দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
৭১
বার পঠিত
শিবপুর পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোবারক গ্রেফতার
মোঃ আলম মৃধা: নরসিংদীর শিবপুর পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক (২৫) কামারগাঁও গ্রামের বরুজ মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে...
মোঃ আলম মৃধা:
নরসিংদীর শিবপুর পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”