ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ২

আলিফ হোসেনঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—কতিপয় মাদক ব্যবসায়ী নাটোর থেকে একটি ট্রাকে গাঁজা বহন করে পুঠিয়া এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা তৎপরতায় বিষয়টি নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে চালক কাশেম আলী (৩২) ও হেলপার জয় হোসেনকে (৩০) হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের ট্রাকের চালকের সিটের পিছনে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, আটককৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক, অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টাকে ব্যর্থ, ১২ জনকে পুশব্যাক করেছে বিজিবি

error: Content is protected !!

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :