আলিফ হোসেনঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে—কতিপয় মাদক ব্যবসায়ী নাটোর থেকে একটি ট্রাকে গাঁজা বহন করে পুঠিয়া এলাকায় অবস্থান করছে। পরে গোয়েন্দা তৎপরতায় বিষয়টি নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে চালক কাশেম আলী (৩২) ও হেলপার জয় হোসেনকে (৩০) হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের ট্রাকের চালকের সিটের পিছনে কেবিনের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, আটককৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
র্যাব জানায়, মাদক, অস্ত্র ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















