ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরের কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ: ১৪টি এতিমখানায় বিতরণ

এস এম সোহাগ কাজী:

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলার কয়োরিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন মোল্লারহাট বাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২৭ মণ (প্রায় ১,০৮০ কেজি) জাটকা জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জাটকাগুলো পরে উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। সকাল সাড়ে ৮টায় ইউএনও নিজে উপস্থিত থেকে এতিম ও দুস্থদের জন্য এই মাছগুলো হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন ও বাজারজাত করার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাছগুলো সঠিক নিয়মে এতিমখানাগুলোতে বণ্টন করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এমন তদারকি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

মাদারীপুরের কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ: ১৪টি এতিমখানায় বিতরণ

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
এস এম সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :