ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে পাটক্ষেতে নিয়ে তরুণীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে থানায় মামলা

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক তরুণীকে পাটক্ষেতে নিয়ে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুতিপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ রোকেয়া বেগম (২৬) এর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকার মোঃ শাকিল (২০) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৮ এপ্রিল ২০২৬ সালে গাজীপুরের মনিরপুর এলাকায় ইসলামী শরিয়ত মোতাবেক তাদের বিয়ে হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী শাকিল বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিক নির্যাতন করতেন। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরও করতেন। একপর্যায়ে তালাক দেওয়ার ও প্রাণনাশের হুমকিও দেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মে রাত আনুমানিক ৮টার দিকে গাজীপুর থেকে বাসযোগে মধুখালী বাজার স্ট্যান্ডে পৌঁছান তারা। পরে রাত প্রায় ২টার দিকে একটি ইজিবাইকে করে বাড়ির কাছে পৌঁছালে শাকিল তাকে বাড়িতে না নিয়ে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে কিল-ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন রোকেয়া বেগম।

এ সময় তিনি অভিযুক্তের হাতে কামড় দিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী তার অভিযোগে নিরাপত্তা চেয়ে স্বামীর সংসারে থাকতে চান বলেও উল্লেখ করেছেন।

এ বিষয়ে মধুখালী থানার পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

মধুখালীতে পাটক্ষেতে নিয়ে তরুণীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে থানায় মামলা

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :