ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস

আব্দুল হামিদ মিঞা:

যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর বাঘা থেকে ঢাকা রুটে সরাসরি চলাচল শুরু করেছে যাত্রীবাহী বাস সার্ভিস ‘সি লাইন’। শুক্রবার (২২-০৫-২০২৬) সন্ধ্যার আগে বাঘা বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সি লাইনের স্বত্বাধিকারী সেলিম হোসেন।

নতুন সার্ভিসের আওতায় বাঘা-ঢাকা রুটে ভোর ৪টা, সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৯টা, দুপুর সোয়া ২টা এবং রাত পৌনে ১০টায় নিয়মিত বাস চলাচল করবে। মালিকপক্ষ জানিয়েছে, বাঘা থেকে ঢাকার নির্ধারিত ভাড়া রাখা হয়েছে ৮০০ টাকা। তবে ঈদের এক সপ্তাহ পর যাত্রীদের সুবিধার্থে ভাড়া কিছুটা কমানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সৌখিন মৎস্য শিকারি দুলাল হোসেন, সি লাইনের জিএম রফিকুল ইসলাম, এজিএম আলম খান, কাউন্টার মাস্টার আবু বাকার সিদ্দিক (বুদু), বাঘা বাস মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, পল্লী চিকিৎসক আলতাফ হোসেনসহ পার্শ্ববর্তী কাউন্টারের মাস্টার ও স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুর ইসলাম।

সি লাইনের স্বত্বাধিকারী সেলিম হোসেন বলেন, “বাঘাবাসীর যাতায়াতের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, “এই সার্ভিস চালু হওয়ায় বাঘার মানুষ দূরপাল্লার রুটে সহজে যাতায়াত করতে পারবে। এতে ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।”

নতুন বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। টিকিট বুকিংয়ের জন্য বাঘা বাসস্ট্যান্ডে অবস্থিত সি লাইন কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :