ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পটিয়া হবে কিশোর গ্যাং ও মাদক মুক্তঃ -সাংসদ এনাম

প্রদীপ্ত চক্রবর্তীঃ

পটিয়ায় কিশোর গ্যাং, মাদক, গরু চুরি সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছেন পটিয়ার মাননীয় সাংসদ মোঃ এনামুল এনাম। গতকাল ২১ মে পটিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি পুলিশ প্রশাসনকে বলেন, আসন্ন কোরবানি হাটে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, চলাচলের রাস্তায় পশুর হাট বসাতে না পারে এবং হাটে আসা মানুষ যাতে সার্বিক নিরাপত্তা পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি নেতা পরিচয় দিয়ে কেউ যদি থানায় বসে থাকে কিংবা অবৈধ তদবির করে তাকে থানা থেকে বের করে দেবেন।

অবৈধ মাটিকাটা ও সরকারি সম্পদ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। কেউ যদি নিয়ম ভঙ্গ করতে চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন । তিনি বলেন, পটিয়ার আপামর জনতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাজনৈতিক নেতা, জন প্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন পটিয়ার ইউএনও জনাব ফারহানুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব শফিকুল ইসলাম চেয়ারম্যান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

পটিয়া হবে কিশোর গ্যাং ও মাদক মুক্তঃ -সাংসদ এনাম

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :