ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

মোঃ সাইফুল ইসলামঃ

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মো. হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ ফরহাদ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :