দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
আশরাফুদ্দীন আল আজাদ: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়। এ সময় এসআই তাহিদুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি টিম উপস্থিত ছিলেন।
আশরাফুদ্দীন আল আজাদ:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ সময় এসআই তাহিদুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি টিম উপস্থিত ছিলেন।