ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঝন্টু (৫৮)। তিনি নিশ্চিতপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত কালাম একই গ্রামের এরশাদ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এ সময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শিক্ষক আলাউদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিলেন। শারীরিক কারণে তিনি ওই আঘাতের চাপ সহ্য করতে পারেননি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য শনিবার বিকেলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত কালাম ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

error: Content is protected !!

বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :