ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী সঙ্গীতা রাণী

জসীমউদ্দীন ইতি:

ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সঙ্গীতা রাণী সেন (২০) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। গত রবিবার (২৮ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

নিখোঁজ সঙ্গীতা রাণী সেন ঠাকুরগাঁও সরকারি গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি জেলার রুহিয়া উপজেলার কষালগাঁও গ্রামের শিবেন্দ্রনাথ সেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে প্রতিদিনের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। তবে বিকেল পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনরা তার খোঁজ শুরু করেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার সঙ্গীতার সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী সঙ্গীতা রাণী

আপডেট টাইম : ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :