বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. নাসির (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ছাড়া এই ট্রাকে থাকা দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ২টা ১০ মিনিটের দিকে বাঘা উপজেলার চণ্ডিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আসা আলুভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চণ্ডিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুঁড়াবোঝাই ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) কাঠের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলুভর্তি ট্রাকটি ব্রেক করলে দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লেগে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ওই ট্রাকের চালক নাসিরসহ ট্রাকে থাকা আরও দুজন গাড়ির নিচে চাপা পড়েন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চালক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। ওই ট্রাকে থাকা আহত দুজন হলো—একই পৌরসভার বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চানের ছেলে মো. শুভ ফকির (১৯)।বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলুভর্তি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. নাসির (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ছাড়া এই ট্রাকে থাকা দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ২টা ১০ মিনিটের দিকে বাঘা উপজেলার চণ্ডিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আসা আলুভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চণ্ডিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুঁড়াবোঝাই ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) কাঠের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলুভর্তি ট্রাকটি ব্রেক করলে দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লেগে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ওই ট্রাকের চালক নাসিরসহ ট্রাকে থাকা আরও দুজন গাড়ির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চালক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। ওই ট্রাকে থাকা আহত দুজন হলো—একই পৌরসভার বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চানের ছেলে মো. শুভ ফকির (১৯)।
বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলুভর্তি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।