ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য ও দেশব্যাপী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। আজ শুক্রবার বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সালথা উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা। মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, রুমা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দার মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা। আমরা মহিলা দল ও আওয়ামী লীগের এই তান্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা

error: Content is protected !!

সালথায় মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আপডেট টাইম : ৫০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :