মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টাররাজবাড়ী জেলার পাংশায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ এই দণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত নিলিমেশ সরকার (২৭) পাংশা উপজেলার সরিষা ইউপির পিড়ালীপাড়া গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উল্লেখিত দণ্ড প্রদান করা হয়।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নিলিমেশ সরকার (২৭) পাংশা উপজেলার সরিষা ইউপির পিড়ালীপাড়া গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উল্লেখিত দণ্ড প্রদান করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।