বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন: একজনের দুই লাখ টাকা জরিমানা
বাঘা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাঘায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোর হতে উপজেলার পদ্মা নদীর অভ্যন্তরে ভারতের সীমান্তবর্তী চর এলাকায় আতারপাড়া, চৌমদিয়া ও লক্ষ্মীনগর মৌজায় টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলায় ২,০০,০০০/- অর্থদণ্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার অর্থদণ্ডের রায় প্রদান করেন। সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহজামাল (৫০)। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের সমন্বয়ে প্রায় ৪০ জনের টিম।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোর হতে উপজেলার পদ্মা নদীর অভ্যন্তরে ভারতের সীমান্তবর্তী চর এলাকায় আতারপাড়া, চৌমদিয়া ও লক্ষ্মীনগর মৌজায় টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলায় ২,০০,০০০/- অর্থদণ্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার অর্থদণ্ডের রায় প্রদান করেন। সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহজামাল (৫০)। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের সমন্বয়ে প্রায় ৪০ জনের টিম।