রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর বীরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম @ ফুলি (৪৫)-কে ২৪০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট বহুল আলোচিত ফুলির বাড়ি তল্লাশি করে উল্লেখিত ২৪০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মজুদ বিক্রয়যোগ্য নিষিদ্ধ ইয়াবার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।অভিযানের সময় এজাহারকারী এএসআই এনায়েতুল হক, আবুল কাশেম, ইউসুফ আলী, ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।অভিযুক্ত মাদক ব্যবসায়ী কুখ্যাত ফুলু'র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(ক) ধারায় মামলা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এতদসংক্রান্ত একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর বীরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম @ ফুলি (৪৫)-কে ২৪০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট বহুল আলোচিত ফুলির বাড়ি তল্লাশি করে উল্লেখিত ২৪০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মজুদ বিক্রয়যোগ্য নিষিদ্ধ ইয়াবার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
অভিযানের সময় এজাহারকারী এএসআই এনায়েতুল হক, আবুল কাশেম, ইউসুফ আলী, ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী কুখ্যাত ফুলু’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(ক) ধারায় মামলা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এতদসংক্রান্ত একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।