আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে জনদুর্ভোগ পোহাতে রাস্তাপাকা করণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাতায়াতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর ইস্তেমা মাঠ সংলগ্ন ফুলবাড়ী শহরে যাতায়াত সড়কের সংযোগ রাস্তা পাকা করণের কাজ শুরু করাহয় খোঁড়া হয় রাস্তাটি,এর কিছুদিন পর চলমান কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়।
দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ রাখার কারণে বর্ষামৌসুমে বৃষ্টির পানি জমে গেছে,বিকল্প না থাকায় কাঁদাপানি ভেঙ্গে চলাচল করছেন পথচারীরা,সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভ্যান অটো মটরসাইকেল চালকরা।
এবিষয়ে স্থানীয় ও পথচারীদের সাথে কথা বললে তাঁরা জানান এই রাস্তাটি দিয়ে প্রায় ৫ থেকে ৬টি গ্রামের মানুষ যাতায়াত করেন ফুলবাড়ী শহরসহ কয়েকটি ফ্যাক্টরির শ্রমিকদের যাতায়াত এই রাস্তাটি দিয়ে,কাঁচা রাস্তা বর্ষা মৌসুমে যাতায়াতের সমস্যা হওয়াই এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান নাসমুস সাখীর বাবলুর কাছে গেলে তিনি প্রতিশ্রুতি দেন।
ইউনিয়নের উন্নয়ন ও জনদুর্ভোগ পোহাতে রাস্তার বিষয়টি আলাদীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসমুস সাখীর বাবলু ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে জনস্বার্থে দেয়া হয় রাস্তাটি পাকাকরণের বাজেট।
পথচারীরা বলেন রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয় ক্ষরামৌসুমে ধীরগতিতে কাজ পরিচালনা করেন ঠিকাদার,এরপরও চার পাঁচ মাস ধরে কাজ বন্ধ রাখা হয়েছে যার ফলে বর্ষা মৌসুমে পানি জমে যাতায়াতে ব্যঘাত ঘটছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন অন্যান্য রাস্তার কাজগুলো দুই তিন মাসের মধ্যে শেষ করা হয়েছে কমেছে জনদুর্ভোগ,কিন্তু এই ঠিকাদার যে কাজ করছে তাঁতে করে বছর ফুরালেও শেষ হবার কথা নয়,আমরা চাই দ্রুত রাস্তার কাজ শেষ করে জনদুর্ভোগ কমানো হোক।
এ বিষয়ে ঠিকাদারদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন না।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 



















