দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৭৫
বার পঠিত
পাংশায় ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব সম্পন্ন
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা শহরে শুক্রবার (২৪ জুলাই) উল্টোরথের শোভাযাত্রার মধ্য দিয়ে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে পারনারায়নপুর শ্রীশ্রী মহাপ্রভু মন্দির থেকে মৈশালা কামার পাড়া শ্রীশ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির পর্যন্ত উল্টো রথের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পারনারায়নপুর শ্রীশ্রী মহাপ্রভু মন্দির ও মৈশালা কামার পাড়া শ্রীশ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এরপর বিকাল সাড়ে ৫টায় পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে পাংশা আদি মহাশ্মশান চত্বরে শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত উল্টোরথের পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজগোবিন্দ দে, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, উত্তম কুমার কুন্ডু, উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), তপন কুমার রায়, বিধান কুমার বিশ্বাস, ডা. ধীরেন্দ্র নাথ বিশ্বাস, নিতাই দত্ত, চন্ডীচরণ ঘোষ, লিটন কুমার বিশ্বাস, মোহন লাল আগরওয়ালাসহ সনাতন ধর্মের বহু নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়। ১৬ জুলাই বিকালে উভয় রথযাত্রা উৎসবের কর্মসূচি উদ্বোধন করা হয়।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরে শুক্রবার (২৪ জুলাই) উল্টোরথের শোভাযাত্রার মধ্য দিয়ে ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে পারনারায়নপুর শ্রীশ্রী মহাপ্রভু মন্দির থেকে মৈশালা কামার পাড়া শ্রীশ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির পর্যন্ত উল্টো রথের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পারনারায়নপুর শ্রীশ্রী মহাপ্রভু মন্দির ও মৈশালা কামার পাড়া শ্রীশ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
এরপর বিকাল সাড়ে ৫টায় পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে পাংশা আদি মহাশ্মশান চত্বরে শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত উল্টোরথের পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজগোবিন্দ দে, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, উত্তম কুমার কুন্ডু, উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), তপন কুমার রায়, বিধান কুমার বিশ্বাস, ডা. ধীরেন্দ্র নাথ বিশ্বাস, নিতাই দত্ত, চন্ডীচরণ ঘোষ, লিটন কুমার বিশ্বাস, মোহন লাল আগরওয়ালাসহ সনাতন ধর্মের বহু নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।
১৬ জুলাই বিকালে উভয় রথযাত্রা উৎসবের কর্মসূচি উদ্বোধন করা হয়।