ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আনিসুর রহমান:

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রমিজুল করিম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে নাটোর শহর থেকে বাড়ি ফিরছিলেন রমিজুল করিম। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

error: Content is protected !!

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :