ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুর ও পবা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের সমালোচনা করে সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে এমপি মিলন বলেন, “অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে পরিস্থিতি এমন দাঁড়াত যে ভারত বা দিল্লি থেকে আমাদের নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা আমদানি করে এনে মোহনপুর আর পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরের যারা ছিল, তারা যেভাবে পুকুর খনন অব্যাহত রেখেছিল, তাতে এই এলাকার সব শেষ হয়ে যেত।”

পুকুর খনন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “যারা অঙ্ক কষে বসে আছেন, তাদের উদ্দেশে বলতে চাই, আমরা পুকুর কাটার বিপক্ষে নই; বরং আমরা অবৈধভাবে পুকুর কাটার বিপক্ষে।”

অবৈধ খনন বন্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন হলে সঙ্গে সঙ্গে থানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা সহকারী কমিশনার (ভূমি)-কে জানাতে হবে। প্রয়োজনে তাকে সরাসরিও জানানো যাবে। তিনি আশ্বস্ত করেন, রাত ১২টা, ১টা কিংবা ৪টা—যেকোনো সময় এ ধরনের অভিযোগ জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি নিজের জবাবদিহিতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের পবিত্র আমানত (ভোট) আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে পার্লামেন্ট সদস্য বানিয়েছেন।”

স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমার কাছে শুধু নেতাকর্মী নয়, সর্বসাধারণের যে কেউ এসে কৈফিয়ত চাইতে পারেন। কোনো কাজ কেন হলো বা কেন হলো না, তার জবাব আমি সাধারণ মানুষের কাছে দিতে বাধ্য। আমার দরজা সবার জন্য সবসময় উন্মুক্ত।”

তিনি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ফসলের বীজ, ঢেউটিন, গাছের চারা এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :