আশরাফুদ্দীন আল আজাদ:

 

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে।

 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

 

এ সময় এসআই তাহিদুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি টিম উপস্থিত ছিলেন।